সিলেট মহানগর যুবলীগের সবজি বিতরণ অব্যাহত

প্রকাশিত April 25, 2020
সিলেট মহানগর যুবলীগের সবজি বিতরণ অব্যাহত

‘করোনা’ পরিস্থিতিতে সিলেট মহানগর যুবলীগ অসহায় মানুষদের মাঝে সবজি বিতরণ অব্যাহত রেখেছে।
সংগঠনের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার শুক্রবার দুপুরে আম্বরখানা পয়েন্টে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
এই কাজে সহায়তা করেন, ফাইয়াজ খান সলিট, ডা হাসনাত, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা লুৎফুর মিয়া, আফজল হোসেন, এমদাদ হোসেন ইমু, রূপম আহমদ, সাকারিয়া হোসেন সাকির, কয়েছ মিয়া, সাহেল মিয়া, রিয়াজ মিয়া, আজকর আলী, সেবুল আহমদ সাগর, আকিল আহমদ, আমিনুল ইসলাম আমিন, সাদিকুর রহমান সোহাগ, অনুজ তালুকদার, আবুল কাশেম, সুমন রায় চৌধুরী, মাহবুবুর রহমান ও তানভীর খান তুহিন।