সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শনিবার গণদাবীর জনসভা

প্রকাশিত October 27, 2016
সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শনিবার গণদাবীর জনসভা

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের শনিবার দুপুর ২টার জনসভা কোর্ট পয়েন্টের পরিবর্তে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত হবে।
এক যুক্ত বিবৃতিতে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।
জনসভাকে সাফল্য মণ্ডিত করার জন্য তারা আহ্বান জানান।