সিলেটে বিষ্ণুপ্রিয়া মনিপুরী ভাষা শহীদ দিবস পালন

প্রকাশিত March 16, 2018
সিলেটে বিষ্ণুপ্রিয়া মনিপুরী ভাষা শহীদ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : ১৬ মার্চ ছিল বিষ্ণুপ্রিয়া মনিপুরী ভাষা শহীদ দিবস। সিলেটের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মনিপুরী সম্প্রদায়ের শিক্ষার্থীরা দিনটি নানা কর্মসূচিতে পালন করেছেন।
এ উপলক্ষে শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, একুশে প্রদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুষমা দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির মহনগর সভাপতি নাসিম হোসেইন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ।