সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়ন নিয়ে কথা বলুন : অধ্যাপক শফিকুর রহমান

প্রকাশিত August 24, 2026
সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়ন নিয়ে কথা বলুন : অধ্যাপক শফিকুর রহমান

‎‎সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে।
তিনি আরো বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। বিদ্যুতের জন্য সিলেটবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। ব্যবসা-বাণিজ্য এমনকি আবাসিক এলাকাগুলোতে বিদ্যুতের জন্য হাহাকার চলছে।
সোমবার (২৪ আগস্ট/৯ শ্রাবণ) বিকেল ৩টায় মহানগরীর কোর্ট পয়েন্টে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক এম শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি শাহাজিবাজার ও কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা জোরদার করে সিলেটবাসীর অভাব পূরণ, বিদ্যুৎ মিটার থেকে ভ্যাট নেওয়া বন্ধ, ইউনিটের মূল্য কমানো, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নকরণ, বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, সিলেট-ঢাকা মহাসড়কে ৬ লেনের কাজ দ্রুত সম্পাদন, সিলেট-আখাউড়া ডাবল লাইন বাস্তবায়ন এবং সিলেটের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস-আদালতে প্রকৃত সিলেটিদের শতভাগ চাকরি নিশ্চিত করার দাবি জানান।
‎‎জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্কর, ‎সিলেট বিভাগ গণদাবি ফোরামের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সহসভাপতি মো মোছলেহ উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, অন্যতম নেতা ডা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো ইউসুফ সেলু, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, টুকের বাজার রশিদিয়া দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওসমান গনি, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এসানুল হক তাহের, সিলেট ফাউন্ডেশনের সভাপতি মইনুল ইসলাম আশরাফী, সিলেট-সুনামগঞ্জ, মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক তারেক আল মইন, সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, কেন্দ্রীয় সদস্য এম উস্তার আলী, শ্যামল চৌধুরী, কয়েস আহমদ সাগর, রশিদুজ্জামান খান, পানুর রহমান পানু, মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষণ সোসাইটির সিলেট মহানগর সভাপতি মুক্তার আহমদ তালুকদার, বিয়ানীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ফয়জুল হক শিমুল, শ্রমিক পরিবহন নেতা শফিক আহমদ, আয়োজক সংগঠনের সদস্য হাবিবুর রহমান খান ও কামাল মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি