জালালাবাদ থানা উলামা পরিষদের উদ্যোগে মিয়ানমারের রাখাইন অঙ্গ রাজ্যে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে বিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে টুকেরবাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি আবুল খায়ের। বক্তব্য রাখেন সহ সভাপতি মুফতি মফিজুর রহমান, হাফিজ আশিকুর রহমান, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, টুকেরগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আছলাম রহমানী, লোকমান আহমদ, ফয়সল আহমদ, হাফিজ আব্দুল মালিক, ক্বারী নূরুল ইসলাম, মাস্টার হাবীবুর রহমান তালুকদার, মাওলানা কামরুল ইসলাম, ক্বারী খায়রুল ইসলাম, মাওলানা বিলাল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ ইমামুল হক ও আকমল হোসেন। পরিচালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জুনাইয়েদ আহমদ।
এর আগে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।