সাফওয়ান মনসুর, ইউকে : যুক্তরাজ্য ও কানাডায় বাংলাদেশী কমিউনিটির সুহৃদ গোলাম মোহাম্মদ মাহমুদ (জি এম মাহমুদ) মিয়ার নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভায় বক্তারা বলেন, তার জীবনজুড়ে ছিল মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও নিঃস্বার্থ সহযোগিতা। বিশেষ করে কানাডায় নতুন আসা বাংলাদেশী ইমিগ্র্যান্টদের সহায়তায় তিনি ছিলেন এক নির্ভরতার নাম। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, ধার্মিক ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল এক আদর্শ মানুষ। সমাজের যে কোনো মানুষের সঙ্গে সহজেই আত্মিক সম্পর্ক তৈরি করতে পারতেন।
যুক্তরাজ্যের বার্মিংহামে স্থানীয় কমিউনিটি, ব্যবসায়ী, সাংবাদিক ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত নাগরিক কমিটির উদ্যোগে গত ২৬ নভেম্বর এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউসুফ ও মোস্তফা। স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বার্মিংহাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা সিদ্দিক আহমদ।
স্মরণসভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম মাল্টিপার্পাস সেন্টারের চেয়ারম্যান কামরুল হাসান চুনু। স্বাগত বক্তব্য রাখেন ইউকেবিসিসিআইর সভাপতি ড এম জি মৌলা মিয়া এমবিই। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন কমরেড মসুদ আহমেদ। পরিচালনা করেন বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম-মিডল্যান্ডসের সভাপতি মোহাম্মদ মারুফ। সহযোগিতায় ছিলেন হবিগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক এম এ মুনতাকিম ও বাংলা ভয়েসের সাব এডিটর জিয়া তালুকদার। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আজির উদ্দিন, ড আব্দুল খালিক, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারের ট্রাস্টি ফয়জুর রহমান চৌধুরী এমবিই, বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক পারভেজ, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাউর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব কয়ছর আহমদ, রাজনীতিবিদ বশির মিয়া কাদির, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাদির আবুল, রাজনীতিবিদ ছয়ফূল আলম, নিজাম উদ্দিন, আকমল খান, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, এনামুল হক খান নেপা, সাংবাদিক ও কলামিস্ট ফারুক যোশী, এনাম আহমদ, সাংবাদিক সোহেল আহমদ চৌধুরী, সৈয়দ শিপার আহমদ, সৈয়দ শহিদ আলী, ব্যবসায়ী তোফায়েল আহমদ চৌধুরী, ডক্টর জশ, অ্যাডভোকেট নজরুল, গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান রুহুল আমিন রুহেল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির, ইউনিটি অব মৌলভীবাজারের সভাপতি আব্দুর রুউফ তালুকদার ও মোহনা মৌলভীবাজারের সভাপতি মোহাম্মদ মুজিব মিয়া।