এসএমসি ও ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা সীমান্তিকের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামে নতুন দিন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো কামরুজ্জামান।
তিনি তার বক্তব্যে ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের পুষ্টির আওতায় নিয়ে আসতে মায়েদের প্রতি আহবান জানান।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীমান্তিক নতুন দিন প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার শাহনাজ শারমিন, সিএম শিলুফা বেগম, সিএম শাকির আহমদ ও জিএসএম দিলারা বেগম।-সংবাদ বিজ্ঞপ্তি