কেক কেটে সিলেটে অর্থমন্ত্রীর ৮৪তম জন্মদিন উদযাপন

প্রকাশিত January 25, 2017
কেক কেটে সিলেটে অর্থমন্ত্রীর ৮৪তম জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৪তম জন্মদিন ছিল বুধবার। সিলেটে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে।
জাতির এই কৃতি সন্তানের জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় মহানগরীর ধোপাদিঘির পাড়ে হাফিজ কমপ্লেক্সে কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ দলীয় নেতাকর্মীরা।