ওসমানীতে মহানগর যুবলীগ সভাপতি মুক্তিকে সংবর্ধনা জ্ঞাপন

প্রকাশিত October 12, 2021
ওসমানীতে মহানগর যুবলীগ সভাপতি মুক্তিকে সংবর্ধনা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদান শেষে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি দেশে ফিরেছেন।
মঙ্গলবার দুপরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছলে সংগঠনের নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করেন।
যুবলীগসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আলম খান মুক্তিকে ফুলেল শুভেচ্ছা জানান।
তিনিও নেতাকর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।