আব্দুল হকের মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক প্রকাশ

প্রকাশিত November 27, 2016
আব্দুল হকের মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক প্রকাশ

জৈন্তাপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল হকের মৃত্যুতে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।