নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন এক ‘চিহ্নিত’ মানবপাচারকারীকে আটক করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (২৮ নভেম্বর) লালাখাল বিওপির টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
প্রায় ৪ ঘণ্টার এ অভিযানে মধ্যরাতে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ও ‘চিহ্নিত’ মানবপাচারকারী মো কিবরিয়াকে (২৭), পিতা জমির উদ্দিন, নয়াখেল উত্তর, জৈন্তাপুর, সিলেট) কালিঞ্জি এলাকা থেকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১টি স্মার্টফোন, ১টি বাংলাদেশী মোবাইল সিম, ১টি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।
তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মো সোহেল আলম, পিবিজিএম জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বর্তমান প্রেক্ষাপটে যে কোন ধরনের অবৈধ পারাপার ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।