শিক্ষার্থীদের মেধা বিকাশে ও পড়াশোনায় উৎসাহিত করতে দিরাই প্রেসক্লাবের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত November 21, 2026
শিক্ষার্থীদের মেধা বিকাশে ও পড়াশোনায় উৎসাহিত করতে দিরাই প্রেসক্লাবের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে ও পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে ‘দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর/৫ অগ্রহায়ণ) দিরাই উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দিরাই থানার ওসি আমিনুল ইসলাম, দিরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান অলক ও দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাল বাসি।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক সহ সদস্যরা।
আয়োজকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী, আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামূলক করে তুলতেই প্রতি বছর এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।