গণভোটের রায় বাস্তবায়ন ও ফ্যাসিস্টদের বিচার নিশ্চিতের দাবি হবিগঞ্জ জামায়াতের

প্রকাশিত November 27, 2026
গণভোটের রায় বাস্তবায়ন ও ফ্যাসিস্টদের বিচার নিশ্চিতের দাবি হবিগঞ্জ জামায়াতের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ এবং গণভোটের বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, হবিগঞ্জ জেলা আমীর মাওলানা মুখলিছুর রহমান বলেন, সরকারের ‘আওয়ামী তোষণ নীতির’ কারণে তারা আবারও হত্যা ও নৈরাজ্যের রাজনীতি করার পরিবেশ পাচ্ছে।
তিনি আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি চিরতরে বন্ধ করতে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন ও ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুশ শহিদ, জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ, সহকারী সেক্রেটারি, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, সদর উপজেলা আমীর আতিকুল ইসলাম সোহাগ, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি সাইদুর রহমান এবং জামায়াতে ইসলামীর হবিগঞ্জ পৌর আমীর আব্দুল মজিদ। সংবাদ বিজ্ঞপ্তি