প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং মানবকল্যাণে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার অঙ্গীকারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি-এনইসির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত শতাধিক নেতৃস্থানীয় প্রতিনিধির উপস্থিতিতে বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় বার্মিংহামের স্মলহিথ এলাকার আল-মিরাজ ব্যাংকুয়েটিং হলে এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি কাউন্সিলার আশরাফ মিয়া ও ট্রেজারার হেলেন ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রবাসী কমিউনিটির ঐক্য সুসংহত করার পাশাপাশি সিলেটের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে একাধিক মানবিক উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্যাট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড হাসনাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, উপদেষ্টা সোরাবুর রহমান, ফয়জুর রহমান চৌধুরী ও কবির উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সাউথ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট আশিক মিয়া, নাজমুল ইসলাম, কাউন্সিলর হাবিবুর রহমান রানা, তাজুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, মুজিবুর রহমান, আব্দুল মান্নান মুন্না, শাহজানুর রাজা, ফুলজার আহমেদ, মীর গোলাম মোস্তফা, রুহুল আমীন রুহেল, আনসার উদ্দিন, শেখ জাফর আহমেদ, শাহ শাফী, শেখ নূরুল ইসলাম, জয়নাল ইসলাম, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আহমেদ সাদিক, আব্দুর রউফ তালুকদার, রোকসানা রাজা, গিয়াস উদ্দিন, রকিবুর রহমান, এ বি রুনেল, এনামুল ইসলাম, আব্দুল মোহিত, ফয়সল রহমান, মুক্তার আলী, মনোর আলী রুকনউজ্জামান, দেওয়ান মহসিন উদ্দিন, শাহ চেরাগ আলী, মুজিবুল ইসলাম শাহ আলম, মোহাম্মদ জহির আলী, মাহমুদর রহমান, এস এম আনোয়ার হোসেন, এম এ বাছিত, সৈয়দ কাহের, জে মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, দিলশাদ মিয়া, জাহাঙ্গীর হুসেইন, আব্দুল হান্নান, আসাদ আলী আসক, রুহেল মিয়া, সাইদুল ইসলাম, আব্দুল কালাম আজাদ, আহাদ আলী, সরওয়ার আহমেদ, নাজিম উদ্দীন ও হারুন আলম।
মানবকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সভায় সিলেট বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৫০টি সেলাই মেশিন বিতরণের জন্য ৭ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়।
এছাড়া আসন্ন মাহে রমজান উপলক্ষে চার জেলার গরিব, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের জন্য আরও ১০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়।
প্রকল্প দুটি বাস্তবায়নে সর্বমোট ১৭ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা সহ ব্রিটিশ এয়ারওয়েজ ও অন্যান্য এয়ালাইন্সের ফ্লাইট চালু করার দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তি