দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর/১০ অগ্রহায়ণ) উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাঈদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, যুগ্মআহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মরিয়াদ তনয়, উলামা দলের সভাপতি মাওলানা রজব আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া প্রমুখ।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৪টি বসতঘর পুড়ে যায় এবং পরিবারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।