আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে অংশ নিচ্ছে দিরাইয়ের ভাই-বোন

প্রকাশিত November 20, 2026
আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে অংশ নিচ্ছে দিরাইয়ের ভাই-বোন

দিরাই প্রতিনিধি : আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে সাফল্যের ধারাবাহিকতায় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য সুনামগঞ্জের দিরাই উপজেলার দুই ভাই-বোন নির্বাচিত হয়েছে।
এ দুই কৃতি ভাই-বোন হলো দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মহাশ্বেতা তালুকদার রাই ও দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণীল তালুকদার রত্ন। দুজনে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য পরবর্তী প্রতিযোগিতায় অংশ নিবে।
দুই ভাই-বোনের এ সাফল্যে পরিবার, শিক্ষক, শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীরা উচ্ছ্বাস প্রকাশ এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
মহাশ্বেতা রাই ও স্বর্ণীল রত্নকে সবসময় পাশে থেকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাওয়ায় পরিবারের পক্ষ থেকে তাদের মা দিপিকা দাস শিক্ষক নরোত্তম রায় ও নিকলু দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।