নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে সিসিকের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত October 29, 2026
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে সিসিকের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে ও শিশু-কিশোরদের সুপ্ত মেধার বিকাশে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সভাকক্ষে আয়োজিত বিশেষ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে সারাদেশে এ খেলার উদ্বোধন করবেন। দেশের সকল জেলা একযোগে উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হবে।
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে সিলেট জেলায় ৪০ হাজার ও সিলেট মহানগর এলাকায় ৩ হাজার শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে ও সচিব মো আশিক নূরের সঞ্চালনায় সভায় বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মাসুদ রানা, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম, সিসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ ও নুসরাত লায়লা নীরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো নূর হোসেন, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) মোহাম্মদ একলিম আবেদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রাজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, সিলেট মেট্রোপলিটন পুলিশের সিটিএসবির সিআইও-১ সৈয়দ আনিসুর রহমান, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমিত রায়, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস তুলি, সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নু সহ সিসিক ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি || ২৯.১০.২৬ || ভিডিওচিত্র : Facebook SYL TV