নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামলায় আহত সাংবাদিক রেজা রুবেলকে দেখতে গিয়েছিলেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর/১৩ কার্তিক) বিকেলে তিনি নূরজাহান হাসপাতালে যান ও আহত রেজা রুবেলের শারীরিক অবস্থার খোঁজ নেন।
সিসিক প্রশাসক আহত সাংবাদিকের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের অনুরোধ করেন।
এ সময় নূরজাহান হাসপাতালের চেয়ারম্যান ডা নাসিম আহমেদ সহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।