ব্রিটেনের কার্ডিফে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার ক্যাম্পেইনে সবাইকে সহযোগিতার আহবান জানানো হয়েছে।
ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর আয়োজিত আলোচনা সভায় ওয়েলস বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলার দিলওয়ার আলীর সভাপতিত্বে ও শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী আসাদ মিয়া, রাজনীতিবিদ গোলাম মর্তুজা, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, সাবেক ছাত্রনেতা সাজেল আহমেদ, সাংবাদিক আতিকুল ইসলাম ও নারী সংগঠক সায়েদা আফরীন জাহান।
এর আগে শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সার্বিক ব্যাবস্থাপনায় কার্ডিফের কাউন্সিলারবৃন্দ, মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাস্ট কমিটি, ওয়েলস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওয়েলস কার্ডিফ বিএনপি, যুবদল, ছাত্রদল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওন ও অর্গেনাইজেশন ফর দ্যা রেকগনিশন অফ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দা ইউনাইটেড নেশনসন সাউথ ওয়েলস কমিটি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশ থেকে আগত বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংবাদ বিজ্ঞপ্তি