বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় আংশিক কমিটি ঘোষণা

প্রকাশিত June 17, 2026
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় আংশিক কমিটি ঘোষণা

‎‎বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষায় সোচ্চার বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।
‎মঙ্গলবার (১৬ জুন) রাতে মহানগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক আলোচনা সভা শেষে ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে অধ্যাপক এম শফিকুর রহমানকে সভাপতি, সাংবাদিক মো আমিরুল ইসলাম চৌধুরী এহিয়াকে সাধারণ সম্পাদক ও কয়ছর আহমদ সাগরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো ইদ্রিস আলী, সহসভাপতি দেলোয়ার হোসেন খান, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, মেহরাব মুনিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন পারভেজ, কোষাধ্যক্ষ মো বেলাল উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ শফিকুর রহমান শফিক, সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলওয়ার আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মো হাবিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওসার আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মতিউর রহমান শিমুল, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার শিপা ও নির্বাহী সদস্য এস এম শাব্বীর আমিন তাহমিদ।
এর আগে অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও মো আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমিউনিটি নেতা শাহ মুনিম।
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের বিভিন্ন হয়রানি ও সমস্যার বিষয়ে সবাইকে আরও সোচ্চার হতে হবে। অন্যথায় আগামী প্রজন্মের মধ্যে দেশে ফেরার আগ্রহ কমে যেতে পারে।
‎তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রবাসীদের শ্রম ও অবদানের যথাযথ মর্যাদা দিয়ে তাদের নানা সমস্যা সমাধানে সরকারকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
‎‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম আব্দুল গফুর মান্না ও হাফিজ মাওলানা আইয়ুব আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি