শ্রীহট্ট পুরোহিতমণ্ডলীর পরিচালনায় ব্রাহ্মণ সন্তানদের উপনয়ন-সংস্কার কর্ম সম্পন্নের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠান আগামী ১৯ জুন শুক্রবার সকাল ৭টা থেকে দিনব্যাপী সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলকায় দিশারী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
যে কোনো ব্রাহ্মণ সন্তান ও স্থানাভাবের কারণে অথবা আর্থিক অস্বচ্ছলতার জন্য যে সকল ব্রাহ্মণগণ তাদের সন্তানদের উপনয়ন সংস্কার করতে পারেননি তাদেরকে উপনয়ন ধারণের জন্য সভাপতি নবীন কুমার ভট্টাচার্য্য (গণেশ), মোবাইল : ০১৭১১৪৪৯৬৩৫ ও সাধারণ সম্পাদক প্রবাল কান্তি ভট্টাচার্য্য, মোবাইল : ০১৭১২৫৭৮০৭৪-এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি