সিলেটে ৯ ব্রাহ্মণ সন্তানের উপনয়ন সংস্কার অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত June 19, 2026
সিলেটে ৯ ব্রাহ্মণ সন্তানের উপনয়ন সংস্কার অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে ৯ ব্রাহ্মণ সন্তানের উপনয়ন সংস্কার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শ্রীহট্ট পুরোহিতমণ্ডলীর উদ্যোগে এই অনুষ্ঠান শুক্রবার (১৯ জুন/৫ আষাঢ়) সকাল ৭টা থেকে দিনব্যাপী মহানগরীর কালীবাড়ি সংলগ্ন দিশারী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যথাযথ ধর্মীয় নিয়মে অনুষ্ঠিত হয়।
এতে সম্মানিত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব তপন কুমার চক্রবর্ত্তী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, রাজা গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক তপধীর ভট্টচার্য্য, হবিগঞ্জ জজ কোর্টের আইনজীবী দীপক চক্রবর্ত্তী, চুনারুঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অমিয়াংশু শেখর ভট্টাচার্য্য, শহীদ স্মরণিকা সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রথীন্দ্র চন্দ্র চক্রবর্ত্তী, দি এইডেড হাই স্কুলের সহকারী শিক্ষক নিখিল চক্রবর্ত্তী, বিশ^নাথ উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ফুলরানী ভট্টাচার্য্য, বিশিষ্ট অ্যাস্ট্রোলোজার ড চিন্ময় চৌধুরী, আইডিএলসি কর্মকর্তা বিজয় চৌধুরী, হাজী মো রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়, মেরিস্টোপ ক্লিনিকের এরিয়া ম্যানেজার মোহন লাল দাস মৃদুল প্রমুখ। প্রধান পুরোহিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য্য।
উপনয়ন সংস্কার গ্রহণ করেন অয়ন চক্রবর্ত্তী, নবরাজ চৌধুরী, পলাশ শর্ম্মা বাবলু, জয় শীব, দীপঙ্কর আচার্য্য, শুভঙ্কর আচার্য্য, পল্লব চৌধুরী, অমৃত শর্ম্মা ও শাওন শর্ম্মা।
সিলেটের সর্বস্তরের সনাতনীদের পৃষ্ঠপোষকতা, সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় উপনয়ন সংস্কার অনুষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করায় শ্রীহট্ট পুরোহিতমÐলীর সভাপতি নবীন কুমার ভট্টাচার্য্য গণেশ, সিনিয়র সহসভাপতি নিলোৎপল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রবাল কান্তি ভট্টাচার্য্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি