শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে নিম্নমানের কাজ হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
তাদের অভিযোগ, নির্মাণাধীন রিটেইনিং ওয়ালে রড ব্যবহার করা হচ্ছে অত্যন্ত কম ও ফাঁকা করে। এছাড়া বর্ষা মৌসুমে পানির মধ্যে তড়িঘড়ি করে কাজ চালানো হচ্ছে। নির্মাণকাজ দেখভালে কোনো প্রকৌশলী উপস্থিত থাকছেন না।
এ ব্যাপারে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, “কাজে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।”
তিনি তাৎক্ষণিকভাবে ফোরম্যানকে নির্মাণকাজ মানসম্মত করার নির্দেশ দেন।