সিলেটে মহান বিজয় দিবস উপলক্ষে বৈশাখী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
সিরাজুল ইসলাম মুরাদের সার্বিক সহযোগিতায় সোমবার রাতে মহানগরীর খরাদিপাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সানাওর, হুমায়ুন কবির সিদ্দিকী, হেলাল আহমদ, অ্যাডভোকেট আজিজুর রহমান উবায়েদ ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক শামিমারা সিদ্দিকী। সভাপতিত্ব করেন, রেদওয়ান সিদ্দিকী সৈকত। পরিচালনায় ছিলেন, শাহেদ শাহরুখ অয়ন।