সিলেট জেলা ছাত্র ইউনিয়ন আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
শনিবার সন্ধ্যায় মহানগরীর জিন্দাবাজারে রাজা ম্যানশন প্রাঙ্গণ থেকে আলোর মিছিলটি বের হয়ে চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যায়। প্রদীপ রজ্জ্বলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সরোজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ, জেলার সাবেক সভাপতি মতিউর রহমান, সপ্তর্ষী দাস, এমসি কলেজ শাখার সাবেক সভাপতি বিশ্বপা ভট্টাচার্য, মহানগর সভাপতি হাসান বক্ত চৌধুরী কাওছার, এমসি কলেজ সভাপতি পংকজ চক্রবর্তী জয় ও মদন মোহন কলেজ সভাপতি অনির্বাণ রায়।