জগন্নাথপুরে কেশবপুর প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

প্রকাশিত December 11, 2019
জগন্নাথপুরে কেশবপুর প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ম কেশবপুর প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।
কেপিএলের চ্যাম্পিয়ন ট্রফি উন্মেচনের মধ্যে দিয়ে মঙ্গলবার রাতে উপজেলার কেশবপুর বাজারে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেশবপুর প্রিমিয়ার লীগের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেদ মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক। বিশেষে অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, কেশবপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক ছানাফর আলী, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আজহার আহমেদ ও সাধারণ সম্পাদক সুবল দেব। স্বাগত বক্তব্য রাখেন, কেপিএলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুহেনা রনি।
কেপিএলে অংশগ্রহণকারী ৬টি দলের জন্য ৬ জন আইকন প্লেয়ার লটারির মাধ্যমে তাদের দল নির্ধারণ করেন। তারা হলেন, মুহিবুর রহমান, মাহবুবুর রহমান, আলী হোসেন, নাসির হোসেন, ময়ূক ভট্টার্চায ও তানভীর আবেদিন।