জগন্নাথপুরে মিরপুর ইউপি সদস্য-সদস্যাদের শপথ গ্রহণ

প্রকাশিত November 27, 2019
জগন্নাথপুরে মিরপুর ইউপি সদস্য-সদস্যাদের শপথ গ্রহণ

জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত আসনের নারী সদস্য শপথ গ্রহণ করেছেন।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম তাদেরকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণকারী সদস্যরা হলেন, খলিল উদ্দিন, মাহবুব হোসেন, হোসেন রাসেল, হাফিজুর রহমান খালেদ, আব্দুস শহীদ, মোজাম্মিল খান, আব্দুল ওহাব, মোস্তাক আহমদ ও নেওয়ার হোসেন এবং হাসনা হেনা, নাজমিন আক্তার মিনা ও ফুল বেগম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রবীণ নেতা সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও মিরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন।