বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার কার্যকরী কমিটির সভা

প্রকাশিত November 24, 2019
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার কার্যকরী কমিটির সভা

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মহানগরীর জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা শাখার সহ সভাপতি হেলেন আহমেদ, মঈনুল ইসলাম, মাহমুদুর রশীদ দিদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির, চিত্রশিল্পী ভানু লাল দাস, আব্দুল মালিক পুকন, দফতর সম্পাদক আব্দুল হক লিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু সুলতান, কোষাধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেনন, যুব ও ক্রীড়া সম্পাদক শিহাব উদ্দিন রাসেল, রাহাত তরফদার, ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তোফায়েল আহমদ, সহ স্বাস্থ্য সম্পাদক সুহেল চৌধুরী, সহ প্রচার সম্পাদক লিটন আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য রোকসানা পারভীন, ফরিদা ইয়াসমিন হেপি ও মাফরুজা আক্তার মৌসুমী।