দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির সমাবেশ

প্রকাশিত November 20, 2019
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি : পিঁয়াজসহ দ্রব্যমূলের বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে জেলা বিএনপি সমাবেশ করেছে।
সোমবার দুপুরে শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, পৌর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ সভাপতি জিল্লুর রহমান।
বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন।