হবিগঞ্জে নানা কর্মসূচিতে গণ প্রকৌশল দিবস পালিত

প্রকাশিত November 16, 2019
হবিগঞ্জে নানা কর্মসূচিতে গণ প্রকৌশল দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‘লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি’ এ প্রতিপাদ্য নিয়ে গণ প্রকৌশল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
শনিবার সকালে নিমতলা থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী মনসুর রশীদ কাজল ও শামীম আহমদ।
কর্মসূচিতে পলিটেকনিক ইনস্টিটিউট এবং হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।