হবিগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি আলী মোহাম্মদ ইউসুফের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের শায়েস্তানগরে বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারছু, সাবেক সহ সভাপতি অ্যডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আয়ক মিজানুর রহমান চৌধুরী ও অ্যাডভোকেট নূরুল ইসলাম, ছাত্রদলের এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী।