বদরুলের শাস্তি দাবিতে সিলেট ওয়েলফেয়ারের মানববন্ধন

প্রকাশিত October 17, 2016
বদরুলের শাস্তি দাবিতে সিলেট ওয়েলফেয়ারের মানববন্ধন

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের হত্যা চেষ্টাকারী বদরুল আলমের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে স্বাধীনধারা সিলেট, স্বপ্নবাংলা পরিষদ, দক্ষিণ সুরমার নূরুল হোসেন নূরু স্পোর্টিং ক্লাব ও মির্জানগর শাপলা কুঁড়ি যুব সংঘের নেতৃবৃন্দ যোগদান করেন।