হবিগঞ্জ নাগরিক কমিটির শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত November 26, 2019
হবিগঞ্জ নাগরিক কমিটির শোকসভা ও দোয়া মাহফিল

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ নাগরিক কমিটির আজীবন সদস্য, লেখক ও ইসলামী চিন্তাবিদ সৈয়দ হাসান ইমাম হোছাইনী চিশতী এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুল হান্নানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের রাজনগরে ইসলামিয়া এতিমখানায় হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন, প্রাক্তন বিভাগীয় কমিশনার ফজলুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মুনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রাক্তন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরিদ মিয়া, হবিগঞ্জ নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার আশরাফুল আলী খান বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রধান শিক্ষক ফজলুল করিম, নাগরিক কমিটির কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, আলাউদ্দিন আহমেদ, মোল্লা জালাল উদ্দিন, আব্দুল মোতালিব মমরাজ, অ্যাডভোকেট মনমোহন দেবনাথ ও অ্যাডভোকেট মোজ্জাম্মেল হক।