সিলেট কিডনি ফাউনেশনের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
সেমিনারে বক্তারা বলেন, কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয় বহুল। তবে সিলেট কিডনি ফাউন্ডেশন স্বল্প খরচে চিকিৎসসেবা দিয়ে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করেছে।
তারা বলেন, বাংলাদেশ কিডনি জনিত সকল ধরনের রোগের চিকিৎসায় ভাল অবস্থানে আছে। এখন দেশেই যথাযথ চিকিৎসা হয়।
সোমবার মহানগরীর একটি অভিজাত হোটেল আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম। সভাপতিত্ব করেন, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট কিডনি ফাউন্ডেশনের সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল এম এ সালাম বীর প্রতীক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক তিন্নি ফেরদৌস রশীদ। ধন্যবাদ জ্ঞাপন করেন, সিলেট কিডনি ফাউন্ডেশনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাবিব আহসান বাবলু।
আয়োজনে সহযোগী ছিল, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, রয়েল হসপিটাল ইউকে ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি।