মাধবপুরে কৃষ্ণপুর আদর্শ যুব সংগঠনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত December 17, 2019
মাধবপুরে কৃষ্ণপুর আদর্শ যুব সংগঠনের শীতবস্ত্র বিতরণ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষ্ণপুর আদর্শ যুব সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি হাফিজুর রহমান রেজুয়ানের সভাপতিত্বে ও প্রবাসী আব্দুল মমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এহতেশামুল বারী চৌধুরী লিপু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ, সমাজসেবক শাহিন আলম রিপন, শাহজাহান মিয়া, সলিম উদ্দিন ও আলী আকবর মাশুক।