পংকীর বাসায় তল্লাশিতে মহানগর বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত October 27, 2016
পংকীর বাসায় তল্লাশিতে মহানগর বিএনপির নিন্দা ও প্রতিবাদ

বিএনপি সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকির বাসায় পুলিশের তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে ‘অবৈধ’ সরকার জিয়ার আদর্শের সৈনিকদেরকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিএনপিকে ধ্বংসের  ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি ঐক্যবন্ধ ভাবে গণতন্ত্র মুক্তির আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখবে। কোন ষড়যন্ত্রই গণতন্ত্র মুক্তি আন্দোলন ব্যাহত করতে পরবে না। অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে কারাগারের আটক সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানান।