জগন্নাথপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত December 6, 2019
জগন্নাথপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি কলেজের নবীনবরণ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও থানার ওসি-তদন্ত নব গোপাল। স্বাগত বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুল বাতেন। প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্যের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ছাত্রলীগের উপজেলা সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল, কলেজ সভাপতি রুয়েল মিয়া ও সাধারণ সম্পাদক তাহা আহমদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী পাগল হাসান সহ দেশের বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করেন।