জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত December 14, 2019
জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম ও উপজেলা মেডিকেল অফিসার ডা সায়খূল ইসলাম।
এর আগে উপজেলা কেন্দ্রীয় শহিদমিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।