জগন্নাথপুরে মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা

প্রকাশিত November 19, 2019
জগন্নাথপুরে মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা

জগন্নাথপুর প্রতিনিধি : ‘আমরা সবাই লড়বো, মাদক মুক্ত জগন্নাথপুর গড়বো’ এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, এসআই রফিক, ইকড়ছই সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী সহ আরো অনেকেই।
এর আগে সরকারি তথ্যসেবা ‘থ্রিপল থ্রি’ বিষয়ে অবহিতকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়।