জগন্নাথপুরে এক প্রবাসীর ভূমি গ্রাসের পায়তারার অভিযোগ

প্রকাশিত November 26, 2019
জগন্নাথপুরে এক প্রবাসীর ভূমি গ্রাসের পায়তারার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকায় এক প্রবাসীর ভূমি আত্মসাতের পায়তারা চলছে বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের পৌরবিপণিতে এক সংবাদ সম্মেলনে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রউফ এ অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, তার খরিদা সূত্রে কেনা কিছু ভূমি পার্শ্ববর্তী গন্ধর্বপুর গ্রামের আব্দুল তোয়াহিদ মিয়ার ছেলে চাঁন মিয়া ভূয়া দলিলের মাধ্যমে দখলের পায়তারা করছে।
তিনি তার ভূমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।