জগন্নাথপুরে আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত December 12, 2019
জগন্নাথপুরে আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে আড়াই রছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফুল মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।
ফুল মিয়া উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামের রাশিদ উল্লার ছেলে।
বুধবার বিকেলে জগন্নাথপুর থানার এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দিরাই উপজেলার নাচনি হাওর থেকে ফুল মিয়াকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।