সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড সহ গোটা দক্ষিণ সুরমা উপজেলা নিয়ে আলাদা সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন গঠনের দাবি জানিয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নগরভবনে সিলেট সিটি করপোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছে দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি গ্রহণ করে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দক্ষিণ সুরমার উন্নয়ন-অগ্রগতিতে আমার প্রচেষ্টা সকল সময়েই ইতিবাচক। বিগত সময়েও আমি দক্ষিণ সুরমা উপজেলার সামগ্রিক কল্যাণে চেষ্টা করেছি।”
তিনি আশ্বাস দেন, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলটের ২১ দফা সুপারিশনামা দেখে তিনি তার সাধ্যের মধ্যে থাকা বিষয়গুলোর সমাধানের চেষ্টা করবেন।
সংগঠনের আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলরের নেতৃত্বে স্মারকলিপি পেশকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মালেক তালুকদার, জাহাঙ্গীর খান, শেখ মো লায়েক মিয়া ও দেলোয়ার হোসেন রানা। সংবাদ বিজ্ঞপ্তি