নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল শনিবার (১৮ এপ্রিল/৫ বৈশাখ আনুমানিক দুপুরে জেলার বানিয়াচং উপজেলার আলিগঞ্জ বাজারে ও নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে।
এ সময় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) ৪২ ও ৪৩ ধারায় শাপলা আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো আব্দুল মালেককে (বানিয়াচং, হবিগঞ্জ) ৭ হাজার টাকা ও দুই ভাই রেস্টুরেন্টের মালিক মো আমির উদ্দিনকে (নবীগঞ্জ, হবিগঞ্জ) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।