হবিগঞ্জে যুবদল নেতার ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত April 24, 2020
হবিগঞ্জে যুবদল নেতার ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ সভাপতি কুহিনুর আলমের ব্যক্তিগত উদ্যোগে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের ৪ শতাধিক দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সাঙ্গর, হিয়ালা ও নয়াপাতারিয়া গ্রামে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল হান্নান মেম্বার, বিএনপি নেতা নাজমুল আলম চৌধুরী লোকমান, এনামুল হক, জেলা ছাত্রদল নেতা ক্বারী আব্দুল মতিন ও নূর মোহাম্মদ।