হবিগঞ্জে ধানকাটা শ্রমিকদের জেলা প্রশাসকের খাদ্য প্রদান

প্রকাশিত April 24, 2020
হবিগঞ্জে ধানকাটা শ্রমিকদের জেলা প্রশাসকের খাদ্য প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার হাওর এলাকায় ৩ শতাধিক ধানকাটা শ্রমিককে খাদ্যসামগ্রী দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি দুই উপজেলার হাওর এলাকা পরিদর্শন এবং এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার, আজমিরীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারুকুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী।
জেলা প্রশাসক পরে আজমিরীগঞ্জের কয়েকটি গ্রামে শিশুখাদ্য বিতরণ করেন।