সিলেটে গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন

প্রকাশিত October 10, 2016
সিলেটে গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন

সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের উপর বর্বরোচিত হামলকারী বদরুল আলম দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোয়াইঘাট ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। সভাপতিত্ব করেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি আব্দুল আহাদ। প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন তোয়াকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেদ আহমদ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট সংবাদের সম্পাদক আব্দুর রহিম, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সভাপতি জয়নুল হক, গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের সদস্য মহি উদ্দিন মাহি, রুস্তমপুর কলেজের প্রভাষক লুৎফুর রহমান ও সাবেক ছাত্রনেতা শওকত আলী। রিয়াজ উদ্দিন বাবুল ও আব্দুল আহাদ সুবেলের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আব্দুর রাহিম, জগদীশ চন্দ্র দেব, আসাব উদ্দিন, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মুহাম্মদ তানজিল হোসেন ও নবদ্বীপ দাশ।