সরাইলে ৮৫ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত September 15, 2026
সরাইলে ৮৫ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলায় ৮৫ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সদর কোম্পানি সিলেট, সিপিসি-৩ ক্যাম্প শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ অভিযানিক দল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর/৩১ ভাদ্র) সকাল পৌণে ৮টার দিকে উপজেলার রাজাবাড়ীয়াকান্দি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে শাহবাজপুর সেতুর পূর্ব পাশের রাস্তায় চেকপোস্ট বসিয়ে ৮৫ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মো ইব্রাহিম মোল্লা (৪২, ট্রাকচালক, পিতা ইউনুস মোল্লা, শ্রীখণ্ডা, তানোর, রাজশাহী), মো মোরশালিন রঞ্জু (১৯, পিতা মো আজিজুল হক, নতুন কসবা, দামকুড়া, রাজশাহী) ও মো শাকিব মিয়া (২০, পিতা মো খোরশেদ মিয়া, জলবাংগা, মাধবপুর, হবিগঞ্জ)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনে মামলা দায়ের করে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।