শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার বার্ষিক ক্রীড়া

প্রকাশিত October 11, 2016
শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার বার্ষিক ক্রীড়া

সিলেট মহানগরীর রায়নগর দর্জিপাড়ায় অবস্থিত শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জামেয়া প্রাঙ্গণে শিক্ষক মাওলানা মনসুর আহমদ ও মাওলানা তাজুল ইসলামের তত্ত্ববধানে প্রতিযোগিতার ৩টি গ্রুপে হিফয বিভাগ ও মাদানি নেসাবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে ১২ জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক হাফেজ হাতেম আহমদ, হাফেজ আলী হোসেইন, মাওলানা ফরহাদ কোরেশী, মাওলানা হাম্মাদ হোসাইন, শিক্ষার্থী জমিয়ত সংসদের সহ সভাপতি আতিকুর রহমান নগরী, সাধারণ সম্পাদক নাজিম চৌধুরী প্রমুখ।