সিলেট জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০০ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত June 22, 2026
সিলেট জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০০ পিস ইয়াবা উদ্ধার

সিলেট জেলা গোয়েন্দা শাখা-ডিবি জকিগঞ্জ উপজেলায় এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
গত ১৫ জুন রাত সাড়ে ১০টার দিকে জেলা ডিবির একটি দল উপজেলার মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। তবে এর সাথে জড়িত দুই ব্যক্তি পালিয়ে যায়।