কাতারে ৫ প্রবাসী নিহতের ঘটনায় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

প্রকাশিত June 21, 2026
কাতারে ৫ প্রবাসী নিহতের ঘটনায় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক ও প্রকাশ করেছেন
রবিবার (২১ জুন/৭ আষাঢ়) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন এবং মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ।
কর্মস্থলে যাওয়ার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ”দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।”
তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী আরও জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি